কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নুর ও রাশেদের জন্য যে ২ আসন ছাড়ল বিএনপি

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে আসন ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, নুরুল হক নুর মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৩ আসনে। রাশেদ খান পেয়েছেন ঝিনাইদহ-৪ আসনে। এ নিয়ে শরিক ও জোটভুক্ত দলগুলোর জন্য আরও ৭টি আসন ছেড়েছে বিএনপি। ছাড় দেওয়া আসন গুলোতে বিএনপি কোনো প্রার্থী না দিয়ে জোট শরিকদের সমর্থন দেবে।

শরীকদের জন্য ছাড়া আসনগুলো হচ্ছে—ঢাকা-১২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া-২ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, পটুয়াখালী-৩ গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের রাশেদ খান, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জুনায়েদ সাকি, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার এবং যশোর-৫ আসনে মুফতি রশিদ বিন ওয়াক্কাস।