পুলিশ সদর দপ্তরের ছয়টি ডিআইজি পদে রদবদল করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক অফিস আদেশে এ রদবদল করা হয়।


অফিস আদেশ অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস বিভাগের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে অ্যাডমিনিস্ট্রেশন (প্রশাসন) বিভাগে বদলি করা হয়েছে। এ ছাড়া তাপতুন নাসরীনকে ডিআইজি হেডকোয়ার্টার্স, আশিক সাঈদকে ডিআইজি ইকুইপমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট এবং সারোয়ার মুর্শেদ শামীমকে ডিআইজি লজিস্টিকস হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া আতিকুর রহমান, যাকে ডিআইজি ফিন্যান্স (অর্থ) এবং মোস্তাফিজুর রহমানকে ডিআইজি ডেভেলপমেন্ট (উন্নয়ন) হিসেবে পদায়ন করা হয়েছে।












