কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে তরুণীর মরদেহ ফেলে পালালেন কথিত স্বামী

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২২, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢামেকে তরুণীর মরদেহ ফেলে পালালেন কথিত স্বামী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে (২০) বছরের এক তরুণীর মরদেহ রেখে পালিয়ে গেছেন স্বামী পরিচয় দেয়া এক ব্যক্তি। ওই তরুণীর থুতনিতে কালো দাগ রয়েছে। সোমবার (২২ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ঘটে এমন ঘটনা।

হাসপাতালের জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজি অটোরিকশায় করে এক লোক ওই তরুণীকে জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর গাড়ি থেকে নামিয়ে ট্রলিতে ওঠান। তখন রোগীকে হাসপাতালের ভিতরে নিয়ে যেতে চাইলে নিজেকে স্বামী পরিচয় দেয়া ওই ব্যক্তি বলেন, আমার একজন লোক আসছে, সে আসার পর রোগী ভিতরে নিচ্ছি। এরপর টানা ২ ঘণ্টা হাসপাতালের বাইরে ট্রলিতে রেখেই অপেক্ষা করতে থাকেন। রাত সোয়া ৮টার দিকে কৌশলে সেখানে নিথর ওই তরুণীকে রেখে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে ওই তরুণীকে জরুরি বিভাগে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক জানান, তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। তার থুতনিকে কালো দাগ রয়েছে। যে ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে এসেছিল, সে কৌশলে পালিয়ে গেছে। ওই তরুণীর মরদেহ মর্গে রাখা হয়েছে।