কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে গেছে সিংহ?

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৫, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ পালিয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সেটি খাঁচা বেরিয়ে যায় বলে চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই রয়েছে। তার গতিবিধি নজরে রেখে ধরার চেষ্টা চলছে। অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমার প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবস করার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রেই রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার পর চিড়িয়াখানার ভেতরে থাকা দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বের করে দেওয়া হয়েছে।

সিংহটি কীভাবে বাইরে গেল— এমন প্রশ্নে পরিচালক জানান, সম্ভবত খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। কারণ গ্রিল ভাঙা বা ফাঁকা কোথাও নেই। দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি।

রফিকুল ইসলাম তালুকদার আরও জানান, ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, মিরপুর জাতীয় চিড়িয়াখানায় বর্তমানে মোট পাঁচটি সিংহ রয়েছে।