কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৫, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্ট পাঁচ পিলার থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা।

মঙ্গলবার দুপুর ২টার দিকে সীমান্তের জামতলা-কালিকৃষ্ণনগর পাঁচ পিলার থেকে লাশটি উদ্ধার করে বিজিবি। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানায়, দুপুরে বিজিবির কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাতপরিচয় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানায়, এই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বয়স আনুমানিক ৫০ হবে। দুই-তিনদিন ধরে এই ব্যক্তিকে ঘটনাস্থল এলাকায় ঘুরতে দেখেছেন। কিভাবে মারা গেছে কেউ বলতে পারেনি। লাশের গায়ে কোনো ক্ষতচিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একজন ভবঘুরে।

শংকুচাই ক্যাম্পের বিওপির বিজিবি সুবেদার আব্দুর রাজ্জাক জানায়, পাঁচ পিলার একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।

এ বিষয়ে ওসি শাহিনুল ইসলাম জানায়, আমরা বিজিবির কাছ থেকে একটা অজ্ঞাতপরিচয় লাশ পেয়েছি।

লাশটিকে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে মাঠে পিবিআই, পুলিশ ও বিজিবি কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সঠিক কারণ জানা যাবে।