কুমিল্লাবৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:


স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সারা দেশে ৩৩ হাজার মণ্ডপে এবার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিগত বছরের চেয়ে এ বছর আরো দৃঢ় হবে সাম্প্রদায়িক সম্প্রীতি।

আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী ইতিমধ্যেই মোতায়েনের পরিকল্পনা করেছে। প্রতিটি মণ্ডপে থাকছে সিসি ক্যামেরা, সাতজন করে স্বেচ্ছাসেবক এবং আটজন আনসার সদস্য।’

নারায়ণগঞ্জের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এখানে সবসময়ই সম্প্রীতি ছিল, এ বছর তা আরো সুদৃঢ় হয়েছে।’

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ জসীমউদ্দিন, র‍্যাব–১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবির কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবির কুমার সাহাসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকদের সঙ্গে কথা বলে তিনি পূজার প্রস্তুতি ও নিরাপত্তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।