কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ২০, ২০২৩ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৯ মার্চ) বিকাল তিনটায় প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সহকারী অধ্যাপক মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় ও অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘যার কারণে আজকে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, আমরা শিক্ষক, আমরা প্রফেসর, আমরা পিএইচডিধারী যত সাফল্য আমাদের; তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বের গুনাবলি এতই প্রখর ছিল এবং সাংগঠনিক জ্ঞান এত বেশি ছিল যে তিনি বাংলাদেশের সকল জনতাকে ৭ ই মার্চের এক ভাষনের মাধ্যমে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন।

অনুষ্ঠান শেষে হকি খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রানার আপ হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সম্মাননা ও সার্টফিকেট প্রদান করা হয়।