আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:”এসো হে বুনোফুল, বিশ্বজুড়ে ছড়াই-বুনোফুলের সুভাস” এই স্লোগানে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংসদ কর্তৃক নবীন বরণ ও প্রবীণ বিদায়-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ই মার্চ) ১০ টাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আর্ট ফ্যাকাল্টির ৫ম তলায় রবিন চাকমার সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সানুউ মারমা ও জয়েস চাকমার সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সোহরাব উদ্দীন সৌরভ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লার বিভিন্ন আদিবাসী সংগঠনের ব্যক্তিবর্গ।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশেষ অতিথি প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সোহরাব উদ্দীন সৌরভ বলেন, ‘আমি যেদিন বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছি তখন থেকে বিশ্বাস করি আমিই শিক্ষার্থীদের সাথেই থাকবো। দেশটা ছোট তবে কত বৈচিত্র্যময় মানুষ। আমাদের এমন কোন ইতিহাস নেই আমরা অন্য দেশে আক্রমণ করেছি কিন্তু যুগে যুগে আমাদের এখানেই মানুষ এসেছে। আমরা শান্তি প্রিয় বলে এতগুলো মানুষ এতগুলো জাতি একসাথে মিলেমিশে থাকি কোন সমস্যাই হয় না। আমরা একে অন্যেকে ভাই বলেই ডাকি।’
প্রধান অতিথি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, ‘প্রত্যেকটা জাতির বিভিন্ন ভাষা, সংস্কৃতি রয়েছে। কিন্তু ভাষা আছে লিপি নাই, লিপি আছে সাহিত্য নাই তাই আমাদের উচিত তাদের সংস্কৃতি ইতিহাস রক্ষার্থে সবার এগিয়ে আসা।
তিনি আরও বলেন, ‘তোমাদের এখন মূল স্রোতের সাথে মিলেমিশে কাজ করতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, অফিসে, আদালতে নিজের স্বকীয়তা বজায় রাখতে হবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতি রবিন চাকমা বলেন, ‘আমরা অনেকেই অত্যন্ত প্রত্যন্ত এলাকা থেকে এসেছি। আমাদের বাবা-মা অনেক কষ্ট করে এই জায়গাই এনেছে। আমাদের উচিত মা-বাবার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাওয়া।’
তিনি আরও বলেন, ‘আমাদের এই ঐক্য যেন সবসময়ই অটুট থাকে সেজন্য আমাদের সচেতন থাকতে হবে এবং একসাথে হাতে হাত রেখে চলতে হবে।’












