কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি এলাকার দোকান বন্ধ রাখতে নির্দেশ স্থানীয়দের

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ৯, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ,কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত রনি মজুমদারকে না পেয়ে তার স্ত্রী সুমি আক্তারকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়ায় ক্যাম্পাস সংলগ্ন এলাকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয়রা।

ক্যাম্পাস এরিয়া ঘুরে দোকানিদের সাথে কথা বলে জানা যায়, ক্যাম্পাস সংলগ্ন সকল দোকানপাট কালকে খুলতে মানা করে গিয়েছে স্থানীয়রা। তবে স্থানীয় বলতে আসলে কারা তা নির্দিষ্ট করে বলতে পারেননি তারা।

এ ব্যাপারে হোটেল মালিক আবুল কালাম বলেন, ‘স্থানীয়রা আমাদের দোকানে এসে বলে গেছে দোকান অফ রাখতে।’

ক্যাম্পাস সংলগ্ন এক সবজি দোকানি জালাল মিয়া বলেন, ‘আমাদের দোকান অফ রাখতে বলে গেছে। তাই কাল দোকান বন্ধ থাকবে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি এখন পর্যন্ত জানি দোকানপাট খোলা থাকবে। যদি দোকান বন্ধ থাকে তাহলে আমরা প্রসাশনের মাধ্যমে ব্যবস্থা নিব।