কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গান বাংলার কৌশিক হোসেন তাপস গ্রেফতার

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৪, ২০২৪ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বেসরকারি টেলিভিশন চ্যানেল “গান বাংলা”র প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পূর্ব থানায় জুলাই-আগস্ট গণহত্যা সংক্রান্ত একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান।

তিনি বলেন, “গান বাংলা”র প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।