কুমিল্লাশনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুবি ছাত্রলীগ নেতাকর্মীরা

প্রতিবেদক
CUMILLA PRESS
মার্চ ৮, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সদ্য বিলুপ্ত ছাত্রলীগ কমিটি নেতাদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কুবি শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

বুধবার (৮ মার্চ) বিকেলে মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে একই দিন দুপুরে এ ঘটনা ঘটে।

হামলার শিকার তিন ছাত্রলীগ নেতা হলে, কুবির দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, সহসভাপতি সাইদুল ইসলাম রোহান, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।

এ বিষয়ে হামলার শিকার সালমান চৌধুরী বলেন, ‘আমাকে মুক্তিযুদ্ধ মঞ্চের সেক্রেটারি বিপ্লব ডাক দিয়ে বলে, তুই বহিষ্কৃত, তুই ক্যাম্পাসে কী? তখন অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের কাওসার আমাকে ঘুষি মারে এবং আল আমিন ভাইয়ের দোকান থেকে লাঠি নিয়ে আমার হাতে ও পায়ে আঘাত করে। এরপর আরেকজন আমাকে ধাক্কা দিয়ে সিএনজি করে নিয়ে যায়। পরবর্তী এনায়েত ভাইকে মাথায় আঘাত করার সময় আমার হাতে লেগে যায়।’

প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিতি হয়েছি এবং দ্রুত পুলিশকে জানিয়েছি। যারা হামলা করেছে তারা বিশ্ববিদ্যালয়ের কেউ না।