কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিবেদক
CUMILLA PRESS
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের বার্ষিক সমুদ্র বিলাস-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিষদের সাধারণ সম্পাদক মো: মহসিনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে পুরস্কার ও টি-শার্ট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ট্রেজারার প্রফেসর ড.আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুবি অফিসার এসোসিয়েশনের সভাপতি আবু তাহের। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের সভাপতি দিপক চন্দ্র মজুমদার ।

আরো উপস্থিত ছিলেন চতুর্থ শ্রেণী কর্মচারি পরিষদের সভাপতি জনাব মো: সাইফুল ইসলাম ও বঙ্গবন্ধু কর্মচারি পরিষদের সভাপতি মো: জসিম উদ্দিন।