কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
CUMILLA PRESS
জানুয়ারি ৩০, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ইসতিয়াক আহমেদ, কুমিল্লা

কুমিল্লায় ট্রাকের চাপায় মো: আজমির হোসেন হৃদয়(১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বেলা ১২টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখাচর জমজম হোটেলের সামনে এই দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

নিহত মো: আজমির হোসেন হৃদয় কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার মো: ওহাব মিয়ার ছেলে।

ময়নামতি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক সুলতানউদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান চট্টগ্রাম মুখী মোটরসাইকেলটি করে হৃদয় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আলেখাচর দিয়ে যাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে একটি ট্রাক এসে হৃদয়কে চাপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা থানায় জানালে পুলিশ এসে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সময় সংবাদকে জানান নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারও থানায় আছে। ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। নিহতের পরিবারে সাথে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।