কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ‘পাবলিক স্পিকিং এন্ড ডিবেট’ শীর্ষক কর্মশালা

প্রতিবেদক
CUMILLA PRESS
জানুয়ারি ৩০, ২০২৩ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ডিবেটিং ক্লাব অব এনথ্রোপলজির আয়োজনে ‘পাবলিক স্পিকিং এন্ড ডিবেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকাল নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১নং রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় ডিবেটিং ক্লাব অব এনথ্রোপলজির আহ্বায়ক অমিত দত্তের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অনিন্দ্য রহমান । এ সময় তিনি বির্তক ও পাবলিক স্পিকিং বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আইনুল হক। ডিবেটিং ক্লাবের উপর আশা ব্যক্ত করে আইনুল হক বলেন, ‘আমরা অনেক আশাবাদী আর সহশিক্ষা কার্যক্রমগুলোর উপর জোর দিচ্ছি যেন শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে।

এ ছাড়াও সহকারী অধ্যাপক হাসেনা বেগম জানান, ‘ডিবেটিং ক্লাব সবসময়ই একটা জ্ঞানের সংগঠন। শিক্ষার্থীরা এটাকে সামনে আরো এগিয়ে নিয়ে যাবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবে বলে আমরা প্রত্যাশা করছি।’

আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাইম। কর্মশালাটিতে সঞ্চালনায় ছিলেন ক্লাবের সদস্য সচিব মো. হাবিবুর রহমান এবং আয়োজক হিসেবে ছিলেন জুহুরা মিম।

উক্ত আয়োজনে বিভাগের বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।