কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা নাঙ্গলকোট বড়সাঙ্গিশ্বরে প্রযুক্তিগত জ্ঞান বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
CUMILLA PRESS
জানুয়ারি ১৬, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ ঘোষণা দেয়ার আলোকে সোমবার সকাল দশটায় কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলার ২ নম্বর পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ বি এম আহসান উল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে প্রযুক্তিগত জ্ঞান বিষয়ক বি সভা অনুষ্ঠিত হয়।পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ বি এম আহসান উল্লাহ স্মৃতি সংসদের সভাপতি এ্যাডভোকেট আতিক উল্লাহ মজুমদার।আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হানিফ মাহমুদ,কানাডিয়ান নাগরিক ইন্জিনিয়ার বেঞ্জামিন উইশার, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন ইন্জিনিয়ার আশরাফ আহসান অর্ণব ও তার সহধর্মিণী ইন্জিনিয়ার জেনিফার আলম, বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বড় সাঙ্গিশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চলন কলেজ সভাপতি প্রফেসর আনোয়ার উল্লাহ মজুমদার, ২নম্বর পেয়িয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার।

অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন এ বি এম আহসান উল্লাহ স্মৃতি সংসদের সদস্যবৃন্দ। আমন্ত্রিত অতিথি ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের উত্তরীয় পরিয়েদেন অনুষ্ঠান আয়োজকবৃন্দ।
প্রযুক্তিগত জ্ঞান সভায় বিশেষ বক্তা ইন্জিনিয়ার আশরাফ আহসান অর্ণব ও তার সহধর্মিণী ইন্জিনিয়ার জেনিফার আলম বলেন এ দেশের মাটিতে আমাদের জন্ম।আমরা কানাডায় গিয়ে উচ্চ শিক্ষা লাভ করেছি, আমরা চাই আমাদের দেশ গ্রামের ছেলেমেয়েরাও তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাক। আমন্ত্রিত অতিথি কানাডিয়ান নাগরিক ইন্জিনিয়ার বেঞ্জামিন উইশার তার বক্তব্যে বলেন এদেশের পরিবেশ দেখে আমি মুগ্ধ এখন আর নিজ দেশে ফিরে যেতে মন চাচ্ছে না। আমিও এদেশের জন্য কিছু একটা সহযোগিতা করে স্মার্ট বাংলাদেশের অংশীদার হতে চাই।
পরিশেষে এ বি এম আহসান উল্লাহ স্মৃতি সংসদের সভাপতি এ্যাডভোকেট আতিক উল্লাহ মজুমদার বলেন আমার বাবার স্বপ্ন ছিল এ অঞ্চলের মানুষের জন্য কিছু করা আর তিনি স্কুল, কলেজ, এতিমখানা থেকে শুরু করে সবই করেছেন আমারও ইচ্ছে আমার বাবার স্বপ্ন পূরণ করার লক্ষে বাকি কাজ গুলো সম্পন্ন করা ও জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশিদার হওয়া।
ক্ষুদে শিক্ষার্থীদের দলীয় নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রযুক্তিসভা শেষ হয়।