ইসতিয়াক আহমেদ, কুমিল্লা
কুমিল্লায় বিদেশী পিস্তলসহ রিয়াদ ও শামীম নামের ২জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে চম্পকনগর সাতরার শামীমের বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন সদর থানার শিমপুর এলাকার মফিজুল ইসলামের ছেলে আলী হাসান রিয়াদ (২৯)
চান্দিনা থানার পরচঙ্গা (উত্তর পাড়া-সুলতান ফকিরের বাড়ী) গ্রামের আলী আহমেদের ছেলে মোঃ শামীম (২৮)
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর শাসনগাছা এলাকার মীম হাসপাতালের সামনে থেকে রিয়াদকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে অস্ত্রটি শামীমের কাছে আছে। পরে রিয়াদকে নিয়ে শাসনগাছা কপি হাউজ-২ এন্ড রেস্টুরেন্ট
থেকে শামীমকে আটক করে চম্পকনগর সাতরা এলাকার সোবহান ইঞ্জিনিয়ার এর বাড়ি থেকে
বিদেশী পিস্তলসহ ২টি ম্যাগজিন, ম্যাগজিনে রক্ষিত ০৮ রাউন্ড গুলি উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। শামীম চম্পকনগর সাতরা এলাকায় ভাড়া থাকতেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি একজন অস্ত্রধারী শাসনগাছা এলাকায় অবস্থান করছে। এই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। রিয়াদের নামে পূর্বের একটি মাদক মামলা রয়েছে












