কুমিল্লাবৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মারা গেলেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ক্যান্সার নিয়ে লড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। মাত্র ৩২ বছর বয়সে থেমে গেছে পথচলা। পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহকারী।

গতকাল বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় অভিনেত্রীর।

ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেই তার মৃত্যুর খবরটি শেয়ার করেন তার ম্যানেজার। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যান্সার) ভুগছিলেন।

এ ছাড়া, পুনমের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, আজকের দিনটা আমাদের জন্য খুব দুঃখের। আমরা জরায়ুর ক্যানসারে ভালবাসার পুনমকে হারিয়েছে। সমস্ত জীবন্ত প্রাণ, যারা তার সান্নিধ্যে এসেছিল তারা দেখেছেন ও কতটা ভাল এবং দয়ালু। আপাতত, আমরা আপনাদের কাছে কিছু গোপনীয়তা চেয়ে নিচ্ছি। ওকে ভালভাবে মনে রাখবেন।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন পুনম পান্ডে। বিশেষত, নীল দুনিয়ার সঙ্গে জড়িয়ে থাকা এই তারকা মাঝেমধ্যেই বিতর্কে জড়িয়েছেন।

৩২ বছর বয়সে ভাইরাসে মারা গেলেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে

২০১১ সালে তার এক ভিডিও বার্তা বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। সে সময় তিনি বলেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হবেন। তারপরেই চর্চায় আসেন পুনম। বি এবং সি গ্রেড ছবিতেই বেশি দেখা গিয়েছে তাকে। তাছাড়া, অভিনয় জগতে বিশেষ ছাপ ফেলতে পারেননি তিনি।