ইসতিয়াক আহমেদ
কুমিল্লায় প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেববর্মণ স্মরণে শচীন মেলা ২০২২ উদ্বোধন ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
শনিবার (২৯ই অক্টোবর) দুপুর ৩ টার সময় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে শচীন দেববর্মণের বাড়ির প্রাঙ্গনে এই মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহার উদ্দিন বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসেইন, এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।


কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে শচীন দেববর্মণ সম্পর্কে আলোচনা করেন লেখক ও গবেষক শান্তি রঞ্জন ভৌমিক এবং রোকেয়া পদক প্রাপ্ত নারী নেত্রী পাপড়ি বসু।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে কুমিল্লা নগরীর ইউসুফ উচ্চ বিদ্যালয় হয়ে র্যালি করে শচীন দেববর্মণের বাড়িতে যায়। তারপর কুমিল্লা সিটি করপোরেশন মেয়র আরফানুল হক রিফাত বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। শচীন মেলা ২৯ই অক্টোবর থেকে ৩১ই অক্টোবর তিনদিন ধরে হবে। মেলায় শচীন দেববর্মণের লেখা এবং তার জীবনের ইতিহাস নিয়ে বিভিন্ন বই পাওয়া যাবে।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।












