কুমিল্লামঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোটকেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব প্রার্থীদের : ইসি

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৭, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ভোটকেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। এটি কমিশনের কাজ নয়। কমিশনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্র নিশ্চিত করবে। সবার সহযোগিতায় একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তা দেশ বিদেশে প্রসংশিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ ডিসেম্বর) জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলার ৫টি আসনের অধিকাংশ প্রার্থী ও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, নির্বাচনকে স্বচ্ছ, পরিচ্ছন্ন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। ইসির একার পক্ষে তা করা সম্ভব নয়। সরকারের সকল বিভাগকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন পরিচালনার অংশ না হয়েও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে দায়িত্বশীলতার সঙ্গে তাদের কাজ করতে হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন, গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম প্রমুখ।