কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিরাপত্তায় সারা দেশে র‌্যাবের ৪৩৫ টহল দল মোতায়েন

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ৩, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

আজ রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। নবম দফার এই কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪১টিসহ সারা দেশে ৪৩৫টি টহল দল মোতায়েন করা হয়েছে।

সকালে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৪১টি টহল দলসহ সারা দেশে ৪৩৫টি টহল দল মোতায়েন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহণ ও পণ্যবাহী পরিবহণ নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব টহল দল।

যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।