কুমিল্লাশনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়া পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৮, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মো: নাঈম সরকার, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী গ্রামের আলী আহমদ মেম্বারের বাড়ির শামসুল আলমের মেয়ে সিনথিয়া আক্তার (২) ও হাসান মিয়ার মেয়ে হাসিবা আক্তার (২) নামে দুইজন শিশুর মৃত্যু হয়েছে।

হাসিবার চাচা মো: সাইদুল ইসলাম বলেন ২৭ নভেম্বর সোমবার দুপুর ১২ টার দিকে সিনথিয়া ও হাসিবা একসাথে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। সম্পর্কে তারা ফুফু ভাতিজি। একপর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে দুপুর ১টার পরে পুকুরে ভাসমান দেখে বাড়ির লোকজন উপরে উঠায়।

উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মৃত ঘোষণা করেন।