কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হলের ভেতর তাণ্ডব সালমান ভক্তদের, মামলা

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১৩, ২০২৩ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

প্রথম বার দীপাবলিতে মুক্তি পেল সালমান খানের ছবি টাইগার-৩। স্বাভাবিকভাবেই এ ছবি নিয়ে সালমান অনুরাগীদের উত্তেজনার পারদ চড়ছিল ছবি মুক্তির আগে থেকেই। রোববার সকাল থেকে ভারতের বিভিন্ন প্রান্তে ভাইজানের অনুরাগীদের উদযাপনের ছবি উঠে এসেছে। এ বার সিনেমা হলের ভেতরে তাণ্ডব ঘটিয়ে সমালোচিত হলেন সালমান-অনুরাগীরা।

মহারাষ্ট্রের মালেগাঁও অঞ্চলের মোহন সিনেমা হলে সালমান-ক্যাটরিনার ছবি ‘টাইগার থ্রি’ দেখতে এসে অনবরত বাজি ফাটাতে শুরু করেন কিছু অনুরাগী।

কিছু অনুরাগীর এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনায় হুড়োহুড়ি শুরু হয়ে যায় হলের ভেতরে। আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা। অ্যাকশন দৃশ্যে সালমানকে দেখা মাত্রই শুরু হয় চিৎকার, সঙ্গে শব্দবাজি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতেই পুলিশ হস্তক্ষেপ নিতে বাধ্য হয়। পরে মামলা করা হয়। ভিডিও দেখে আটক করা হয়েছে দুজনকে। তবে মোহন সিনেমা হলের ভেতরে বাজি ফাটানোর ঘটনা নতুন কিছু নয়।