কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিতাসে অবরোধ সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৬, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ইমাম হোসাইন, তিতাস:

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ৪৮ ঘন্টার দ্বিতীয় দফা অবরোধের ২য় দিনে কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যাগে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।

সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে গৌরীপুর হোমনা সড়কে জিয়ারকান্দি ইউনিয়নের মাতৃছায়া স্কুলের সামনে থেকে একটি মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে জিয়ারকান্দি ব্রিজে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মিছিলটি নেতৃত্ব দেন, কুমিল্লা (উত্তর)জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনী ভূঁইয়া,সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়াসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।