কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসা শেষে সন্ধ্যায় দেশে ফিরছেন রাষ্ট্রপতি

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর ৫৮৫) একটি ফ্লাইটে তার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

বিমানবন্দরে মন্ত্রী পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।

এর আগে, গতকাল সকালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ‘মেডিকেল বোর্ড’ রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন । সার্জারি পরবর্তী রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক সুস্থতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে চিকিৎসকরা।

এর আগে গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবগণও তার সঙ্গে রয়েছেন ।