কুমিল্লামঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সত্যিই বার্সেলোনায় ফিরে যেতে চাই: লিওনেল মেসি

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ১২, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলে আর্জেন্টিনা ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান লিওনেল মেসি। এরপর কাতালান ক্লাবটির হয়ে কাটান প্রায় দুই দশক। সেখান থেকে ফরাসি ক্লাব পিএসজি হয়ে এখন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। তবে এখনো মনটা বার্সেলোনাতেই পরে আছে মেসির।

সম্প্রতি প্রকাশিত একই সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি সত্যিই সেখানে ফিরে যেতে চাই, বার্সেলোনাকে অনেক মিস করি আমরা। আমার স্ত্রী ও আমি, বাচ্চারা সবসময় বার্সেলোনা এবং সেখানে ফিরে যাওয়ার বিষয়ে কথা বলি। আমাদের বাড়ি সেখানেই আছে, সবকিছুই, তাই আমরা এটাই চাই। স্টেডিয়ামের (সংস্কার) কাজ শেষ হয়ে গেলে আমি সত্যিই আবার সেখানে যেতে উন্মুখ, কারণ প্যারিসে যাওয়ার পর থেকে আমি কাম্প ন্যুতে ফিরে যাইনি এবং তারপর তো তারা মন্টজুইকে চলে গেল।’

ক্লাবের আর্থিক সংকটের কারণে নতুন চুক্তিতে পৌঁছাতে না পারায় ২০২১ সালের আগাস্টে বার্সেলোনা ছাড়তে বাধ্য হন মেসি। তবে তিনি থেকে যেতে চেয়েছিলেন বার্সেলোনাতেই।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘বার্সেলোনা ছেড়ে যাওয়ার পর আমার অদ্ভুত অনুভূতি হয়েছিল, কারণ যেভাবে সবকিছু হয়েছিল, মহামারীর কারণে সেখানে আমার শেষ বছরগুলোতে ভক্তদের ছাড়াই খেলেছিলাম (কোভিডের কারণে দর্শনশূন্য স্টেডিয়ামে খেলা হতো)। সেখানে আমার জীবনের অনেকটা সময় কাটানোর পর, আমি যেভাবে কল্পনা করেছিলাম, যেভাবে স্বপ্ন দেখেছিলাম, সেভাবে ছেড়ে আসতে পারিনি। আমি যেমনটা বলেছিলাম, আমার পুরো ক্যারিয়ার ইউরোপে, বার্সেলোনায় খেলব। কারণ এটাই ছিল আমার পরিকল্পনা, এটাই আমি চেয়েছিলাম।’

বার্সার হয়ে ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ আরও অনেক রেকর্ড-কীর্তি গড়েছেন তিনি। তবুও ভালো বিদায় না হওয়ার আক্ষেপ মেসিকেও পোড়ায়, ‘পরিস্থিতির কারণে, সবকিছুর কারণে বিদায়টাও একটু অদ্ভুত ছিল। যাই হোক, আমি মনে করি ভক্তদের ভালোবাসা সবসময় থাকবে, আমি যা বলেছি সেই কারণে, আমরা যা কিছুর মধ্য দিয়ে গেছি, তার কারণে।’