কুমিল্লামঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় ‘বিএনপি নেতাসহ নিহত ২

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৭, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন, চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী ও বাতিসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম সেলিম (৪৫)। অন্যজন মাদারিপুরের শিবচর উপজেলার শাহজাহান মিয়ার ছেলে ইমরান হোসেন (৩৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী জিএম সেলিম মোটর সাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিএম সেলিমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এর আগে ভোরে মহাসড়কের ফালগুনকরা এলাকায় চাকা মেরামতকালে পিকআপ চালক ইমরান হোসেনকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সোমবার ভোরে মহাসড়কের ফালগুনরা এলাকা থেকে নিহত চালকের লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।