নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলো একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল। শুক্রবার (২২মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাতে ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত হিরোকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছে। অপরদিকে পলাতক রয়েছে সোহেল।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানে শিশুটির অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়












