কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৃত ঘোষণার ৩ ঘণ্টা পর নড়েচড়ে উঠল কুমিল্লার নাঙ্গলকোটের এক যুবক

প্রতিবেদক
Cumilla Press
মে ১৩, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স মৃত ঘোষণার ৩ ঘন্টা পর নড়েচড়ে উঠলো খোকন নামের এক যুবক। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শাহাদাত হোসেন খোকন (৪০) উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে ও গ্রাম পুলিশ কালুর ভাই।

ভুক্তভোগীর চাচাত ভাই মনসুর বলেন, সকাল ১০ টার দিকে অসুস্থতা বোধ করলে ১১টার উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়।

দুপুরে ফের অসুস্থতা অনুভব করলে দুপুর পৌনে ৩ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা বাড়ি নিয়ে কবর খোড়া শুরু করে জানাজার নামাজের জন্য মাইকিং করে। এরই মধ্যে বিকেল সাড়ে ৫টার দিকে নড়েচড়ে ওঠে। পরে স্বজনরা কুমিল্লা নিয়ে যায়। এ ঘটনায় ব্যাপক চ্যাঞ্চল্য সৃষ্টি হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বেলায়েত হোসেনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।