যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে গাড়ি পার্কিংয়ের জায়গা নিয়ে দুই ব্যক্তির বিরোধের জেরে গুলি বিনিময়ের ঘটনায় ১২ বছরের এক কিশোরী নিহত হয়েছে। পুলিশের ভাষ্য, শিশুদের ফুটবল খেলা চলার সময় দুই ব্যক্তির গুলির মধ্যে পড়ে কিশোরীটি প্রাণ হারায়।
রোববার (৪ অক্টোবর) পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে বাল্টিমোরের লিওন ডে পার্কে গুলির খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে ১২ বছরের কিশোরী ও ২৫ বছর বয়সী এক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে কিশোরীটিকে মৃত ঘোষণা করা হয়।
বাল্টিমোর পুলিশের কমিশনার রিচার্ড ওয়ার্লি বলেন, পার্কিংয়ের জায়গা নিয়ে দুই ব্যক্তির মধ্যে তর্কের একপর্যায়ে তারা পরস্পরের দিকে গুলি চালান। এ সময় গুলির মধ্যে পড়ে কিশোরী ও ওই নারী আহত হন। পুলিশের ধারণা, কিশোরীটি হামলাকারীদের সরাসরি লক্ষ্য ছিল না।
ঘটনায় আরও তিন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন। তাদের মধ্যে ২৮ ও ২৩ বছর বয়সী দুই ব্যক্তি নিজেরাই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। পরে ৩৫ বছর বয়সী আরেক নারীও গুলির আঘাত নিয়ে হাসপাতালে যান। আহত চার প্রাপ্তবয়স্কের কারও আঘাতই প্রাণঘাতী নয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় অন্তত দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাস্থলে কতটি গুলি ছোড়া হয়েছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য দিতে আহ্বান জানানো হয়েছে।
বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কট ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুই প্রাপ্তবয়স্কের বিরোধের কারণে ১২ বছরের একটি শিশুর প্রাণ হারানো অত্যন্ত দুঃখজনক। তথ্যসূত্র: বিবিসি, এপি