কুমিল্লাসোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন দায়িত্ব পেলেন আসিফ, সারজিস ও মিতু

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৫, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের সংগঠন জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

নতুন কমিটিতে সংগঠনটির সভাপতি হয়েছেন সালমান হোসেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুস্তাইন বিল্লাহ হাবিবীকে।

সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছর এই কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করবে।

এদিকে এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে নিয়ে গঠন করা হয়েছে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের উপদেষ্টা পরিষদ। এতে রয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতু ও নুসরাত তাবাসসুম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও অর্জন সংরক্ষণ এবং এর শহীদ ও আহতদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।