রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানা সর্মি (৪৪) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আজ রোববার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।

শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের একটি উপকমিটির সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।
পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির তদন্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই করা হচ্ছে।