হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকানো ৯ দশমিক ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ সময় ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সিআইআইডির কর্মকর্তারা। পরে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের EK0582 ফ্লাইটের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতায় তল্লাশি চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা ৮০টি স্বর্ণবারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণবার লুকিয়ে চোরাচালানের এ ঘটনায় কারা জড়িত, স্বর্ণগুলো কোথা থেকে এসেছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল; এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।











