কুমিল্লামঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় কুমির, আতঙ্কে এলাকাবাসী

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১৩, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে গত কয়েকদিন ধরে একাধিক কুমির ভাসতে দেখা যাচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে দুই দফা কুমির দেখে স্থানীয়রা নদীতে গোসল বন্ধ করে দিয়েছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম মামুন জানান, গত কয়েকদিন ধরে পদ্মা নদীর তীরে থাকা উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন অংশে কুমির দেখা যাচ্ছিল বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা চলছিল।

এরই মাঝে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এবং দুপুর ১টার দিকে স্থানীয়রা নদীর পানিতে কুমির ভাসতে দেখেন। ওই ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। এতে আর কেউ নদীতে গোসল করতে নামেননি।

উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশীদুল ইসলাম টুকু বলেন, তাদের বিদ্যালয়টি নদীর তীরে।

ফলে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা নিয়মিতভাবে নদীর তীরে যায়। নদীর ওই স্থানে কুমির ভেসে উঠায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা শিক্ষার্থীদের নদীতীরে যেতে নিষেধ করেছেন।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় জানান, খোজ নিয়ে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।