কুমিল্লাশুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধে দুই ছেলের ছুরিকাঘাতে বাবা-ভাই নিহত

প্রতিবেদক
Cumilla Press
মে ১২, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুলু ইসলাম (৭০) ও তার প্রথম পক্ষের ছেলে কাবিল (২৭)।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুলু ইসলামের দুই সংসারের সন্তানদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। প্রথম পক্ষের দুই ছেলে হাবিল ও কাবিলের নামে থাকা জমির ভাগ দাবি করে দ্বিতীয় পক্ষের সন্তানরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

ঘটনার দিন সকালে বিরোধের জেরে দ্বিতীয় পক্ষের দুই ছেলে সাদিকুল ও সাকিব তাদের বাবার ওপর হামলা চালায়। এসময় কাবিল বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়। ঘটনাস্থলেই দুলু ইসলামের মৃত্যু হয় এবং গুরুতর আহত কাবিলকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী জানান, ঘটনার পর অভিযুক্ত দুই ভাই পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।