কুমিল্লাবৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে ঝরে পড়েছে ২৭ হাজার শিক্ষার্থী

প্রতিবেদক
Cumilla Press
জুলাই ২, ২০২৬ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ১ লাখ ২২ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও ফরম পূরণ করেছে ৯৫ হাজার ৮৯ জন। অর্থাৎ প্রায় ২৭ হাজার শিক্ষার্থী এইচএসসিতে অংশ নেয় নি। বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৯৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ৩২৪ জন মেয়ে এবং ছেলে পরীক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ৭৬৫ জন। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে সারাদেশের মতো কুমিল্লা বোর্ডেও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। 

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহসান পারভেজ বলেন, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার ১৯৩টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে ৪৬৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। দুর্বল অর্থনৈতিক কাঠামোর কারণে অনেক শিক্ষার্থী আয় রোজগারে যুক্ত হওয়ায় পরীক্ষার্থীর পরিমাণ কমে এসেছে। 

কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শফিকুল ইসলাম বলেন, সকল কেন্দ্রের চার পাশে ১৪৪ ধারা জারি আছে। সকল কেন্দ্রে নজরদারির জন্য সিসি ক্যামেরা চালু আছে।