কুমিল্লামঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ ইস্যুতে সচিবালয়ে স্মারকলিপি প্রদান

প্রতিবেদক
Cumilla Press
জুন ২, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর প্রতিনিধি দল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্মারকলিপি প্রদান করেছে।

আজ মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। প্রতিনিধি দল কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

স্মারকলিপি প্রদান করেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো. নাসির উদ্দিন এবং কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

এ সময় স্থানীয় সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় স্থানীয় উন্নয়ন, জননিরাপত্তা এবং কারাগারের আধুনিকায়ন সংক্রান্ত বিষয়গুলোও গুরুত্ব পায় বলে জানা গেছে।