কুমিল্লাবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় এনজিও কর্মীর বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

প্রতিবেদক
Cumilla Press
মে ১৩, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় বেসরকারী প্রতিষ্ঠান পল্লী মঙ্গল এর ফিল্ড অফিসার দ্বারা হিন্দু নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এবিষয়ে জিম্মাদার সহ ৪জনকে আসামি করে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী নারীর স্বামী।


অভিযোগ সূত্রে জানা যায়, ভিক্টিম পল্লী মঙ্গল থেকে একটি লোন নেয়। কয়েকটি কিস্তি চালিয়ে পরবর্তী কিস্তি না দিতে পারায় পল্লী মঙ্গল এর মাঠকর্মী মোঃ মিরাজ হোসেন সহ কয়েকজন রাত সাড়ে নয়টার তার বাসায় যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে জিম্মাদার ও কর্মীরা ভিক্টিমকে মারধর করতে থাকে। এক পর্যায়ে সকলে তাকে ও তার স্বামীকে মেরে চলে যায়। তখন আশেপাশের প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে। এবিষয়ে ঘটনার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভিক্টিম।


পল্লী মঙ্গলের কার্যালয়ে গিয়ে দেখা যায় রহস্যজনকভাবে ঘটনার পরে ম্যানেজারকে বদলি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জিম্মাদার ও ফিল্ড অফিসার একে অপরকে দোষারোপ করেন। ঘটনার পরে পুলিশ তাদের ডাকলে জিম্মাদার থানায় উপস্থিত না হওয়ায় কোন ধরনের সিদ্ধান্ত নেয়া যায়নি।
এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন ঘটনাটি নেক্কারজনক। অভিযোগটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হোক এমটাই প্রত্যাশা তাদের।