কুমিল্লাসোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ২৩ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু

প্রতিবেদক
CUMILLA PRESS
জানুয়ারি ১৯, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি: গুচ্ছের নানা জল্পনা কল্পনা পেরিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের পাঠদান শুরু হতে যাচ্ছে আগামী ২৩ জানুয়ারি। ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) মো: আমিরুল হক চৌধুরী।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: আমিরুল হক চৌধুরী বলেন, ‘আমরা পাঠদান আপাতত ২৩ তারিখ থেকেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’
আসন ফাঁকা সমস্যাটি নিরসন হয়েছে কিনা বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘কার্যক্রম শেষ না হাওয়ার কারণে এখনো নিশ্চিত করা যাচ্ছে না।’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশ অনুযায়ী এই বছর জানুয়ারির প্রথম তারিখেই পাঠদান শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঠদান কার্যক্রম শুরু করতে পারেনি। অষ্টম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেও ১৯৮ টি আসন ফাঁকা ছিল। তাই আসন ফাঁকা সমস্যাটি নিরসনের জন্য গত ১৪ তারিখ (শনিবার) গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গণবিজ্ঞপ্তির ভর্তির শেষ তারিখ ১৯ জানুয়ারি বিকাল ৪ টায়।