কুমিল্লামঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুমিল্লার মুরাদনগরের এক কলেজছাত্রীর

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ৯, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর বাসস্ট্যান্ডে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোমাইয়া আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন

সোমবার (৯ নভেম্বর) সকালে আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ।

তিনি বলেন, নিহত কলেজছাত্রী সোমাইয়া নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের রুয়াচালা গ্রামে। তবে তিনি নবীনগরের রসুল্লাবাদ গ্রামে থেকেই সরকারি কলেজে আসা-যাওয়া করতেন। তার বাবার নাম আমীর হোসেন ও মায়ের নাম রত্না বেগম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো সোমবার সকালে সোমাইয়া আক্তার উপজেলার রসুল্লাবাদ থেকে অটোরিকশায় নবীনগর সরকারি কলেজের উদ্দেশে রওনা হলে নবীনগর বাসস্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোতে থাকা ৩-৪ জন যাত্রী আহত হন। এদের মধ্যে কলেজছাত্রী সোমাইয়া ঘটনাস্থলেই মারা যান।

নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ‘আমরা খবর পাওযার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।