কুমিল্লাসোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মঈন খানকে দেখতে হাসপাতালে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৬, ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে যান তিনি। এ সময় মন্ত্রীর স্ত্রী অ্যাডভোকেট রোকসানা খন্দকার উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক প্রতিমন্ত্রীকে মঈন খানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন।

শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত জটিলতা নিয়ে গত বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মঈন খান। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।