কুমিল্লারবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাবা ও শিশু সন্তানের প্রাণ কেড়ে নিলো মাছবাহী পিকআপ

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৫, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকে থাকা সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার ৬ বছরের শিশু কন্যা সামিরা আক্তার নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম রঞ্জু ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে করে বাবা ও মেয়ে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী মাছবোঝাই একটি পিকআপভ্যান (খুলনা মেট্রো-১১-২৫৬৫) ইজিবাইকটিকে ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি, ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে।