কুমিল্লাশুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎মুরাদনগরে ডাকাতি ও মাদকের ১১ মামলার আসামি ‘হোসেন’ ইয়াবাসহ গ্রেপ্তার

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ২৩, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবাসহ মো: হোসেন (৫৯) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলার তথ্য জানিয়েছে পুলিশ।
‎
‎​বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
‎
‎​গ্রেপ্তারকৃত মো. হোসেন দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ী (সোনা মিয়ার বাড়ী) এলাকার মো. মজনু মিয়া সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুরাদনগরের নিমাইকান্দি এলাকায় মৃত বাবুল মিয়ার ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
‎
‎​পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই আব্বাস কবির চৌধুরী, এএসআই কাজী সুলতান আহম্মদসহ একদল পুলিশ নিমাইকান্দি এলাকার ওই ভবনে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামির ভাড়া ফ্ল্যাটের শয়নকক্ষ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
‎
‎​এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
‎
‎​ওসি আরও জানান, এলাকাকে মাদকমুক্ত করতে মুরাদনগর থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।