কুমিল্লাবৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার ৭২ পূজামণ্ডপে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার।

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৪, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

মো: জহিরুল ইসলাম খান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরীর ৭২টি পূজামণ্ডপে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। পূজার পুরোহিত, সেবায়েত ও মন্দির পরিচালনা কমিটির সদস্যদের হাতে পর্যায়ক্রমে এসব উপহার তুলে দেওয়া হচ্ছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপুর পক্ষ থেকে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান নিশ্চিত হোক—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট থাকুক—এই প্রত্যাশায় সবার জন্য শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।