কুমিল্লাবৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৪, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনুপ কুমার ও আনোয়ারুল আজিমের বাড়ি নরসিংদী জেলা সদরে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে মোটরসাইকেলে করে সিলেটের দিকে যাচ্ছিলেন অনুপ কুমার ও আনোয়ারুল আজিম। পথে বৈষামোড়া এলাকায় মহাসড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অনুপ কুমারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ওসি আব্দুল হালিম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে