কুমিল্লাবৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ১৪, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: গাজীপুরের টঙ্গীর চেরাগ আলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, প্রথমে টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডে আগুন লাগার খবর পাওয়া গেলেও পরে যাচাই করে জানা যায়, আগুনের ঘটনাটি ঘটেছে ড্রাগ ইন্টারন্যাশনালে।