কুমিল্লাসোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুইদিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়ন বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় নূরানি মাদরাসার ছাত্রী।

নিহতের পরিবার জানায়, গত শনিবার সকালে মীম নানা বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে পরিবারের লোকজন মীমের নিখোঁজের বিষয়ে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করে।

সোমবার বিকেলে বিদ্যাকুট বড় বাড়ির পুকুর পাড়ের ঝোপে শিশু মীমের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, গত দুই দিন আগে একটি শিশু নিখোঁজের খবর আমরা পেয়েছি। এরপর থেকে আমাদের টিম বিভিন্ন স্থানে খোঁজ করেছে। সোমবার শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যেহেতু মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেজন্য মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।