কুমিল্লাসোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) এ-২০২৭ ব্যাচে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদভেদে ৮ম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। গতকাল ২০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৩ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: নাবিক ও এমওডিসি (নৌ)

বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন

এইচএসসি পাসেই নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগের সুযোগ

ব্যাচ: এ-২০২৭

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে ৮ম শ্রেণি/এসএসসি পাস

অন্যান্য যোগ্যতা

  • সাঁতার জানতে হবে।
  • অবিবাহিত হতে হবে (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।

প্রার্থীর ধরন: পুরুষ

প্রার্থীর বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে মধ্যে নাবিক পদের জন্য ১৭-২০ বছর এবং এমওডিসি(নৌ) পদের জন্য ১৭-২২ বছর।

চাকরির ধরন: সরকারি, ফুল টাইম

বেতন: সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী

অন্যান্য সুযোগ-সুবিধা: বিনামূল্যে ইউনিফর্ম, খাদ্য, আবাসন ও চিকিৎসার সুবিধা, পারিবারিক রেশন সুবিধা, অবসর গ্রহণকালে অবসর ভাতা ও গ্র্যাচুইটি সুবিধাসহ অন্যান্য সুযোগ-সুবিধা।

প্রয়োজনীয় কাগজপত্র

  • মূল অথবা শিক্ষাবোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র (এসএসসি)
  • মূল মার্কসিট (এসএসসি), মূল রেজিস্ট্রেশন কার্ড (এসএসসি)
  • মূল প্রবেশপত্র (এসএসসি)

আবেদনের অযোগ্যতা

  • সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি হতে বরখাস্তকৃত/বহিস্কৃত/অপসারিত/পদচ্যুত বা স্বেচ্ছায় অব্যাহতি হলে।
  • ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত।
  • দ্বৈত নাগরিকত্ব থাকলে।
  • সশস্ত্র বাহিনীর বুনিয়াদি প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।