কুমিল্লাবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে সেনাবহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৯, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এক আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় ১ জন সেনা কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনার পরপরই আহত কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ঢাকায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছে।
 
এদিকে ফায়ারিং অনুশীলনের মতো নিয়ন্ত্রিত পরিবেশে কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো, তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতোমধ্যে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।