বিদ্যুৎস্পৃষ্টে চবি শিক্ষার্থীর মৃ’ত্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের গেটে ব্যানার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ নামে এক শিক্ষার্থীর মৃ’ত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকে এ দুর্ঘটনা ঘটে।
আরিফ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, হলের গেটে ব্যানার লাগানোর সময় আরিফ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়।
তবে হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃ’ত্যু’বরণ করেন। পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।











