কুমিল্লাবুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তদন্ত করলে বিএনপির স্থানীয় সরকারমন্ত্রীর বিরুদ্ধে করা উচিত: আসিফ মাহমুদ

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ৯, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, যে অভিযোগ করা হচ্ছে, তার একটিও সত্য নয়। বরং দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা তিনটি অভিযোগের মধ্যে একটি অভিযোগ বিএনপি সরকারের আমলের। ওই সময়ে যিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তার বিরুদ্ধে তদন্ত করা উচিত।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুদক অনিয়ম-দুর্নীতির তদন্ত শুরু করায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, ‘২০২৬ সালের ১১ মে ১৩৫ জন যুব উন্নয়ন কর্মকর্তাকে পদায়ন-পদোন্নতি দেওয়া হয়। দুদকের অভিযোগ, এ পদায়নের মধ্য দিয়ে আমি আর্থিক সুবিধা নিয়েছি। অথচ এ ঘটনার সময় বিএনপি ক্ষমতায় ছিল। তখন বিএনপির স্থানীয় সরকারমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সেটার দায়ও আমার ওপর চাপানো হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘‘রাজনৈতিকভাবে চরিত্র হননের জন্য বিএনপি এসব করছে। যেদিন দুদকের পক্ষ থেকে আমার বিরুদ্ধে তদন্ত করার অভিযোগ সাংবাদিকদের জানানো হয়, সেদিনই দুদক বিটের সাংবাদিকদের নিয়ে দুদকের তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে দুদকের মুখপাত্র পরে একটি সংশোধনী দেন। সেখানে তিনি বলেন, কথা বলতে গিয়ে প্রাথমিক সত্যতার কথা বলে ফেলেছি। ‘প্রাথমিক সত্যতা’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ করছি। ভিডিওতে থাকলে সেটাও এডিট করার অনুরোধ করছি। অথচ ততক্ষণে সারা দেশে আমার চরিত্র হনন হয়ে গেছে। পরে দুদককে বলেছি, আপনারা নিজেরাই একটি প্রতিবাদলিপি দেন। কিন্তু তারা সেটা দেয়নি।